বিশ্বায়নের এই যুগে শিক্ষা বলতে বুঝায় তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা।১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষিত জাতি বিনির্মানে বিদ্যালয়টি কাজ করে যাচ্ছে। এ বিদ্যালয়ের কৃতি ছাত্র/ছাত্রীরা আজ দেশে-বিদেশে উচ্চাসনে সমাসীন। আধুনিক কম্পিউটার ল্যাব,সাইন্স ল্যাব,মাল্টিমিডিয়া ক্লাসরুম ,অভিভাবক বিশ্রামাগার,নামাযের কক্ষ,লাইব্রেরি,ছাত্র/ছাত্রী এবং শিক্ষক/শিক্ষিকাদের জন্য পৃথক পৃথক শৌচাগার ও বিশাল খেলার মাঠ সমৃদ্ধ এ শিক্ষালয়টি সুবিশাল আয়তনে অবস্থিত।২০১৪ সন থেকে প্রাথমিক শাখা চালু হওয়ায় এর কলরব আরো বৃদ্ধি পেয়েছে।এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে।শিশু-কিশোরদের কল-কাকলি মুখরিত গ্রমীণ জনপদে এ যেন এক ব্যতিক্রমী মিলনমেলা।
সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটি খ্যাতির শীর্ষে পৌঁছে যাক-এ আমার আন্তরিক প্রত্যাশা।